নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
মাদকসহ আটক ‘মাদক সম্রাট’কে ইউনিয়ন বিএনপি নেতার মুক্ত করার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বরাদ্দ বেড়ে ১০,৩৫০ কোটি টাকা ফিফা বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ ও ফুটবলীয় ঐতিহ্য প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতায় জোর, বাজেটে নতুন উদ্যোগ স্বাস্থ্যখাতে ঐতিহাসিক বরাদ্দের প্রস্তাব, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী ঘাটতি বাজেটের কঠিন পরীক্ষা: প্রতিশ্রুতির বাংলাদেশ নাকি বাস্তবতার অর্থনীতি? বাজেটে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ভ্যাট-সুবিধা আসছে বাজেটে
মানবিকতা ও ন্যায়বিচারের পথিকৃৎ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র জন্মদিন আজ

মানবিকতা ও ন্যায়বিচারের পথিকৃৎ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র জন্মদিন আজ

দেশের বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র জন্মদিন আজ। শুভ জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী ইসমাইল জাহাঙ্গীর আলম।
এক শুভেচ্ছা বার্তায় ইসমাইল জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতির বর্ষীয়ান ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ভিপি এবং কেরানীগঞ্জের গর্ব জনাব আমানউল্লাহ আমানের সত্যিকারের উত্তরসূরী হিসেবে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন। আগামী দিনের কেরানীগঞ্জের বিএনপি রাজনীতির একজন ধারালো হাতিয়ার ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।”
তিনি আরও বলেন, “একজন যোগ্য ব্যারিস্টার হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিকতা, সততা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে।”
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে তাঁর চলার পথ ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী ইসমাইল জাহাঙ্গীর আলম ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, দেশ, জাতি ও মানুষের কল্যাণে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
জন্মদিনের এই শুভক্ষণে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, আইনজীবী, মানবাধিকার কর্মী ও সর্বস্তরের মানুষ প্রিয় এই তরুণ নেতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com