নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান

ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ময়মনসিংহের ভালুকা পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভালুকা পৌর মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা আলহাজ্ব হাতেম খান।

ত্যাগ, মানবতা ও সহমর্মিতার বার্তা নিয়ে আগত এই পবিত্র ঈদকে কেন্দ্র করে তিনি ভালুকাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব হাতেম খান বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি দেশবাসীসহ ভালুকা পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।”
তিনি আরও বলেন, ভালুকার মানুষের ভালোবাসা ও আস্থাই তার রাজনৈতিক পথচলার প্রধান শক্তি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, মানবিক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে ইতোমধ্যে আলহাজ্ব হাতেম খান স্থানীয় জনগণের কাছে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন,“ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। হিংসা, বিভেদ ও সংকীর্ণতা ভুলে সবাই মিলেমিশে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com