দীর্ঘ দুই দশক পর -এর ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। জাতীয় কবি -এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশাল রাজনৈতিক সমাবেশ যেন রূপ নেয় জনসমুদ্রে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে ছুটে আসেন। আর এই বিশাল জনসমাগমে সুশৃঙ্খল নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার জন্য বিশেষভাবে আলোচনায় উঠে আসেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
গত ২৩ মে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশে ভালুকা থেকে আগত হাজারো নেতাকর্মীকে সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সভাস্থলে নিয়ে আসেন হাতেম খান। তীব্র গরম, প্রচণ্ড ভিড় ও নানা প্রতিকূলতার মধ্যেও তার নেতৃত্বে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় শৃঙ্খলা ও সংগঠিত উপস্থিতি। সরেজমিনে দেখা গেছে, পুরো সময়জুড়ে তিনি নিজেই কর্মীদের তদারকি ও দিকনির্দেশনা দিয়েছেন।
জানা যায়,স্হানীয় সংসদ সদস্য জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু-এর নির্দেশনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভালুকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা পৌর শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠন, মহিলা দল, ব্যবসায়ী সমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করেন হাতেম খান।
সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব হাতেম খান এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল। সেখানে দলীয় শৃঙ্খলা, জনসমাগম ব্যবস্থাপনা এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সেই প্রস্তুতির বাস্তব প্রতিফলন দেখা যায় ত্রিশালের জনসভায়। হাজারো নেতাকর্মীকে শৃঙ্খলাবদ্ধভাবে সভাস্থলে পৌঁছে দেওয়া এবং পুরো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তরুণ ও নবীন নেতারাও মুগ্ধ হন।
দলের একাধিক প্রবীণ নেতা বলেন, “রাজনীতিতে প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায় মাঠ পর্যায়ের শৃঙ্খলায়। হাতেম খান যেভাবে তার নেতাকর্মীদের পরিচালনা করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার নেতৃত্বে ভালুকা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রিশালের এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ভালুকা বিএনপির সাংগঠনিক শক্তিরও বড় প্রদর্শনী ছিল। বিশেষ করে হাতেম খানের নেতৃত্ব, পরিকল্পনা ও মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে ভালুকার রাজনীতিতে নতুন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে সামনে নিয়ে এসেছে।
ভবিষ্যতে ভালুকার রাজনৈতিক মেরুকরণে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply