নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
মোহাম্মদপুরে ৩২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের উদ্বোধন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মোহাম্মদপুরে ৩২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের উদ্বোধন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক,দৈনিক ভোরের হাওয়া
‎​ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার) সন্ধায় ফিতা কেটে কার্যালয়টির শুভ উন্মোচন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৩ আসনের টিম লিডার আলহাজ্ব হাজী মো: ইউসুফ। তিনি স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তাঁর বক্তৃতায় সাম্প্রতিক রমিসা হত্যা ও ধর্ষণের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তারেক রহমানের নির্দেশনায় এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে।

‎​জেনেভা ক্যাম্পের মাদক সমস্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী ইউসুফ বলেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় জরুরি সেবার প্রবেশপথ নিশ্চিতকরণ ও উন্নত নগর পরিকল্পনার মাধ্যমে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক নাসির আহাম্মেদ এবং শেরেবাংলানগর থানার যুগ্ম আহ্বায়ক শাহজালাল মাদক ও সন্ত্রাস দমনে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাধারণ সম্পাদক সোহেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই কার্যালয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com