নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
মাদকসহ আটক ‘মাদক সম্রাট’কে ইউনিয়ন বিএনপি নেতার মুক্ত করার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বরাদ্দ বেড়ে ১০,৩৫০ কোটি টাকা ফিফা বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ ও ফুটবলীয় ঐতিহ্য প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতায় জোর, বাজেটে নতুন উদ্যোগ স্বাস্থ্যখাতে ঐতিহাসিক বরাদ্দের প্রস্তাব, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী ঘাটতি বাজেটের কঠিন পরীক্ষা: প্রতিশ্রুতির বাংলাদেশ নাকি বাস্তবতার অর্থনীতি? বাজেটে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ভ্যাট-সুবিধা আসছে বাজেটে
খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতায় জোর, বাজেটে নতুন উদ্যোগ

খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতায় জোর, বাজেটে নতুন উদ্যোগ

ব্যাংক খাতের খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি এবং দীর্ঘসূত্রতা কমাতে মামলার আগে মধ্যস্থতা বা ‘প্রি-স্যুট মেডিয়েশন’ ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ বিষয়ে নতুন উদ্যোগের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ে সরাসরি মামলা করার পরিবর্তে প্রথমে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করা হবে। এর ফলে ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং আদালতে মামলার চাপ কমবে বলে আশা করছে সরকার।

নীতিনির্ধারকদের মতে, মামলা-পূর্ব মধ্যস্থতা চালু হলে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার সুযোগ বাড়বে। একই সঙ্গে ঋণ আদায়ের হার বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ কমাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ব্যাংক এর আগেও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, আদালতের দীর্ঘ প্রক্রিয়ার পরিবর্তে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরবে, খেলাপি ঋণ কমবে এবং অর্থনীতির গতিশীলতা আরও বাড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com