নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
মাদকসহ আটক ‘মাদক সম্রাট’কে ইউনিয়ন বিএনপি নেতার মুক্ত করার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বরাদ্দ বেড়ে ১০,৩৫০ কোটি টাকা ফিফা বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ ও ফুটবলীয় ঐতিহ্য প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতায় জোর, বাজেটে নতুন উদ্যোগ স্বাস্থ্যখাতে ঐতিহাসিক বরাদ্দের প্রস্তাব, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী ঘাটতি বাজেটের কঠিন পরীক্ষা: প্রতিশ্রুতির বাংলাদেশ নাকি বাস্তবতার অর্থনীতি? বাজেটে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ভ্যাট-সুবিধা আসছে বাজেটে
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ভ্যাট-সুবিধা আসছে বাজেটে

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ভ্যাট-সুবিধা আসছে বাজেটে

দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের ভ্যাট ও কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তাদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার এবং আয়ের ওপর কর অব্যাহতির পরিধি সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রদত্ত সেবার ওপর বর্তমানে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাদের আয়ের ওপর কর ছাড়ের সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।
বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক কিছু ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা থাকলেও নতুন প্রস্তাবে ইউটিউব, ফেসবুক, ব্লগিংসহ সব ধরনের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন ও ফ্রিল্যান্সিং আয়কে এই সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে।
নীতিনির্ধারকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণ ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনতে আরও উৎসাহিত হবেন। এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে, অন্যদিকে দেশের ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com