নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ছাত্রদলের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা ডুজার, ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ছাত্রদলের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা ডুজার, ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সংগ্রহকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

একইসঙ্গে, এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সকল সংবাদ ও কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

​আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন ডুজা নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে ডুজার নবনির্বাচিত কমিটির সভাপতি মানজুর হোসাইন মাহি এই বর্জনের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

​সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরার শামিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ডুজার কোনো সদস্য ছাত্রদলের কোনো কার্যক্রমের সংবাদ সংগ্রহ বা প্রচার করবে না।

​স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​এর আগে, শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ছাত্রদলের একদল নেতা-কর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়, যা নিয়ে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনটি এখনো এই বিষয়ে কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় সাংবাদিক সমিতি কঠোর এই অবস্থানের কথা জানাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com