মৌলভীবাজারে সক্রিয় আন্তঃজেলা চোর ও পকেটমার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ই জুন) পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে তাদের আটকের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৯ জনসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর দলের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩) রয়েছেন। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply