নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
নিউজিল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

নিউজিল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

রোমাঞ্চকর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

বুধবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত অঘোষিত ফাইনালে কিউইদের ৩৩ রানে পরাজিত করে প্রোটিয়ারা।

টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক জেমস নিশাম। শুরুতে উইকেট হারালেও কনোর এস্তেরহুইজেনের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন এস্তেরহুইজেন। মাত্র ৩৩ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। এছাড়া উইয়ান মুল্ডার ৩১ এবং রুবিন হার্মান ৩৯ রান করেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেন সিয়ার্স ২টি এবং জ্যাক ফোলকস ও জশ ক্লার্কসন ১টি করে উইকেট শিকার করেন।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। ওপেনার টিম রবিনসন ২৫ এবং ড্যান ক্লেভার ২২ রান করে বিদায় নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে বেভন জ্যাকবের ব্যাট থেকে। অধিনায়ক জেমস নিশাম ২৪ বলে ২৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় কিউইদের ইনিংস।দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন জেরাল্ড কোয়েৎজি, উইয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান; তারা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এছাড়া কেশভ মহারাজ পান ১টি উইকেট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com