নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
টিকিট-পার্কিং-যাতায়াত খরচ আকাশচুম্বী, বিশ্বকাপ এখন বিলাসবহুল টুর্নামেন্ট

টিকিট-পার্কিং-যাতায়াত খরচ আকাশচুম্বী, বিশ্বকাপ এখন বিলাসবহুল টুর্নামেন্ট

২০২৬ ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন খরচের হিসাব বাড়ছে ফুটবলভক্তদের। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সরাসরি মাঠে বসে খেলা দেখতে চাওয়া সমর্থকদের ক্রমাগত নাভিশ্বাস উঠার মতো খবর আসছে। একটি ম্যাচ দেখতে গেলেও দর্শকদের খরচ হতে পারে ইতিহাসের সর্বোচ্চ। অতিরিক্ত টিকিটমূল্য নিয়ে অভিযোগ আগে থেকেই ছিল, এরসঙ্গে গাড়ি পার্কিং, যাতায়াত ব্যয়, ভিসা বন্ডের খরচ বিশ্বকাপকে বিলাসবহুল টুর্নামেন্টে পরিণত করতে যাচ্ছে!

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। যেখনে টিকিটের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু স্টেডিয়ামে পার্কিং খরচই টিকিটের চেয়েও বেশি। আবার গণপরিবহনে নির্ধারিত ভাড়া বাড়ছে কয়েক গুণ। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে– সোফি স্টেডিয়ামে কার পার্কিংয়ের ভাড়ার টাকায় আইপিএল ফাইনালের ৯টি টিকিট কেনা যাবে।

ফিফা সম্প্রতি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম এখন ১০৯৯০ ডলার (প্রায় সাড়ে ৪৩ লাখ টাকা), যা আগে ছিল ৮৬৮০ ডলার। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও বেড়েছে। ক্যাটাগরি-২ এ ৫২৭০ থেকে বাড়িয়ে ৭৩৮০ ডলার এবং ক্যাটাগরি-৩ এ ৩৯৬০ থেকে বাড়িয়ে ৫৭৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের খরচ শুরু হবে ৩০০ ডলার থেকে। যেখানে কিছু ম্যাচের ক্যাটাগরি-৩ টিকিটের দামই মাত্র ১৪০ ডলার। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গড় পার্কিং খরচ প্রায় ১৭৫ ডলার। কিছু জায়গায় এটি ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাবে, আর হিউস্টনে প্রতিটি বড় গাড়ির জন্য ৭০০ ডলার পর্যন্ত পার্কিং খরচ লাগতে পারে।

যেসব শহরে গণপরিবহন আছে, সেখানেও খরচ বেড়েছে কয়েকগুণ। বোস্টন শহর থেকে জিলেট স্টেডিয়ামে যেতে ২৭ মাইল ট্রেনযাত্রার ভাড়া এখন ৭৫ ডলার, যা স্বাভাবিক সময়ে ছিল মাত্র ২০ ডলার। এ ছাড়া অতীতের ফুটবল আসরগুলোর মতো (যেমন কাতার ২০২২ বা ইউরো ২০২৪) বিনামূল্যে গণপরিবহনের সুবিধা এবার থাকছে না। এর বাইরে বেশকিছু দেশের দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ভিসা পেতে ৫০০০ থেকে ১৫০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হতে পারে। এতে আলজেরিয়া, সেনেগাল, আইভরিকোস্টসহ বেশ কিছু দেশের সমর্থকরা মারাত্মক আর্থিক চাপে পড়তে পারেন।

এই বিশ্বকাপের টিকিট মূল্য অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় অনেক বেশি। সর্বশেষ ২০২৪ প্যারিস অলিম্পিকে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল প্রায় ১০৬১ ডলার। একই বছরে হওয়া সর্বশেষ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যাটাগরি-১ এ টিকিট প্রায় ১,০৮২ ডলার, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের টিকিট প্রায় ১,১২৮ ডলার এবং ২০২৫ উইম্বলডন ফাইনালে সর্বোচ্চ টিকিট কিনতে প্রায় ৩১৫ ডলার খরচ হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com