নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান কলম সৈনিক শান্তনু বিশ্বাসের জন্মদিন আজ: ‘দৈনিক ভোরের হাওয়া’ পরিবারের অভিনন্দন সাভারে পাওনা সম্মানী চাওয়ায় ব্যক্তিকে হয়রানি: এসপি ও থানায় অভিযোগ
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে চীনের কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে চীনের কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

শুরুটা ছিল প্রতিরোধে ভরা, লড়াইয়ে ছিল দৃঢ়তা। কিন্তু শেষ পর্যন্ত আবারও হার মানতে হলো বাংলাদেশের মেয়েদের। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ে কঠিন হয়ে উঠছে পরবর্তী পর্বে যাওয়ার সমীকরণ। কিছু দিন আগে এশিয়ান কাপের মূল পর্বে শক্তিশালী চীনের বিপক্ষে দুই গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়েও চীনের কাছে একই ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

শুরু থেকে চীন দাপট দেখালেও প্রথমার্ধে বাংলাদেশ দারুণ প্রতিরোধ গড়ে তোলে। যার ফলে গোলের দেখা পায়নি প্রতিপক্ষ। ২৫ মিনিটে চীনের লি কির ফ্রি কিক মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে সতীর্থের পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকলেও বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি চীনের লি জুয়ায়ু। মিলি দারুণ দক্ষতায় সেই শট রুখে দেন।এরপর একটি ক্রস থেকে হেড করে চীনের এক খেলোয়াড় বল পাঠালেও তা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর আর চীনকে আটকানো যায়নি। ৪৭ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে যায়। জেং ইউজিয়ার কাটব্যাক থেকে ইউ জিনজু ৬ গজের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন। ৭১ মিনিটে ফ্রি কিক থেকে চীনের অধিনায়কের হেড আবার মিলির তালুতে লাগে। তবে ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ওয়াং এইফাংয়ের পায়ের বাঁকানো শট জালে জড়ায়। ঝাঁপিয়েও সেটি ঠেকাতে পারেননি গোলকিপার।

শেষ দিকে আরও চাপ দিলেও ব্যবধান বাড়াতে পারেনি চীন। তবে গোলকিপার মিলি না থাকলে ব্যবধান আরও বড় হতে পারতো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com