অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো ঢাকার হযরতপুরে। ইটাভাড়া থেকে লংকারচর পর্যন্ত বিসি (Bituminous Concrete) দ্বারা রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) হযরতপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “কেরাণীগঞ্জের জনগণের যাতায়াত দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এই রাস্তাটি সংস্কারের ফলে হযরতপুর এলাকার মানুষের কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী, তাই কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসী জানান, এই রাস্তাটি পাকাকরণ সম্পন্ন হলে হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং সময় সাশ্রয় হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply