নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান কলম সৈনিক শান্তনু বিশ্বাসের জন্মদিন আজ: ‘দৈনিক ভোরের হাওয়া’ পরিবারের অভিনন্দন
পহেলা বৈশাখে চন্দ্রিমা মডেল টাউন ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

পহেলা বৈশাখে চন্দ্রিমা মডেল টাউন ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

মো:আরমান হোসেন রাজিব,ঢাকা:

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন ফিটনেস ক্লাব আয়োজন করেছে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠান। ‘সুস্থ দেহ, প্রশান্ত মন—কর্মব্যস্ত সুখী জীবন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাবর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হাসান জীবন। ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল হক মামুনের সভাপতিত্বে এবং প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

বাংলার সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ হিসেবে অনুষ্ঠানে আয়োজন করা হয় তাঁতের গামছা বিতরণ। সদস্যরা একে অপরকে গামছা জড়িয়ে দিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন, যা উপস্থিত সবার মাঝে বিশেষ অনুভূতির জন্ম দেয়।

বর্ষবরণের ঐতিহ্য ধরে রাখতে পরিবেশন করা হয় মাটির সানকিতে পান্তা-ইলিশ ও নানা রকম ভর্তা। বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—তারা নিজ নিজ বাসা থেকে ডাল, বেগুন, কালোজিরা ও ইলিশ ভর্তাসহ বিভিন্ন ঘরোয়া খাবার নিয়ে আসেন, যা আয়োজনকে করে তোলে আরও আন্তরিক ও পারিবারিক।

খাবার শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান-বাজনা ও নাচে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি নারীদের জন্য ‘বালিশ খেলা’ এবং পুরুষদের জন্য ‘শর্ট বক্স গোল’ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বেলা ১১টায় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ফিটনেস ক্লাবটি দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গঠন ও সুস্থ জীবনধারা প্রচারে কাজ করে আসছে।নবঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সভাপতি: ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল হক মামুন
সিনিয়র সহ-সভাপতি: মোঃ আনোয়ার হোসেন
সহ-সভাপতি: মোঃ আবু হানিফ, খোরশেদ আলম, আব্বাস হোসেন (সাগর), মোঃ সাইফুর রহমান
সাধারণ সম্পাদক: এস.এম আলামিন
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মোঃ মোস্তফা কামাল
সহ-সাধারণ সম্পাদক: মোঃ আঃ রশিদ, রহমান চেয়ারম্যান
সাংগঠনিক সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম মোল্লা
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আমির হোসেন
কোষাধ্যক্ষ: মোঃ রাসেল তালুকদার
সহ-কোষাধ্যক্ষ: মোঃ জাকির হোসেন
দপ্তর সম্পাদক: মোঃ সফিকুল ইসলাম (মধু)
প্রচার সম্পাদক: মোঃ সেলিম রেজা
সহ-প্রচার সম্পাদক: মোঃ আলাউদ্দিন (নিউ:)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: জি.এস ফজলুর রহমান
ক্রীড়া সম্পাদক: মোঃ আব্দুল বাতেন মাস্টার
ধর্ম বিষয়ক সম্পাদক: ডা. শাহজাহান কবির
মহিলা বিষয়ক সম্পাদক: মহিনুর বেগম
সহ-মহিলা বিষয়ক সম্পাদক: মীম জান্নাত, নতুন দিদি।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল হক মামুন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নিয়মিত শরীরচর্চা, সুস্থ জীবনধারা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পরে একটি স্মরণীয় ফটোসেশনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com