বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এক নোটিশের মাধ্যমে এই সভার আহ্বান জানিয়েছেন। নোটিশে তিনি বলেন, “আগামী সোমবার সকাল ১০টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংগঠনের সকল সদস্যের যথাসময়ে অংশগ্রহণ বিশেষ ভাবে কামনা করছি।”
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply