নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান কলম সৈনিক শান্তনু বিশ্বাসের জন্মদিন আজ: ‘দৈনিক ভোরের হাওয়া’ পরিবারের অভিনন্দন সাভারে পাওনা সম্মানী চাওয়ায় ব্যক্তিকে হয়রানি: এসপি ও থানায় অভিযোগ
দুর্নীতির রাহুমুক্ত বাংলাদেশ: সময়ের দাবি ও আমাদের দায়বদ্ধতা

দুর্নীতির রাহুমুক্ত বাংলাদেশ: সময়ের দাবি ও আমাদের দায়বদ্ধতা

— মো. আল-আমিন

একটি সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের অপার সম্ভাবনা আজ যে ব্যাধির কারণে বারবার মুখ থুবড়ে পড়ছে, তা হলো—দুর্নীতি। ফিরোজ খানের সেই কালজয়ী চরণের মতোই বলতে হয়, ‘দুর্নীতি কখনও হয়না সুনীতি, এ এক ভয়ানক মানসিক ব্যাধি।’

সম্প্রতি দেশের ব্যাংকিং খাতে ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকার পাহাড়সম খেলাপি ঋণ এবং বড় বড় করপোরেট হাউসের লুণ্ঠন প্রক্রিয়া আমাদের জাতীয় জীবনের সেই গভীর ক্ষতের চিত্রই ফুটিয়ে তুলেছে। রাজউকের সামান্য কর্মচারী থেকে শুরু করে উচ্চপর্যায়ের নীতিনির্ধারক—সবার মধ্যেই যেন অবৈধ সম্পদ গড়ার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

​দুর্নীতি কেবল একটি অর্থনৈতিক অপরাধ নয়; এটি একটি জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া। যখন ডিএনসিসির মতো সেবামূলক প্রতিষ্ঠানে রাজস্ব বিভাগকে অন্ধকারে রেখে কোটি কোটি টাকার লুণ্ঠন চলে, কিংবা রাজউকের নকশা জালিয়াতি করে জিরো থেকে হিরো বনে যান একদল কর্মকর্তা, তখন সাধারণ জনগণের দীর্ঘশ্বাস আর রাষ্ট্রের উন্নয়ন একাকার হয়ে যায়। আমাদের আর্থ-সামাজিক জীবনের প্রতিটি পরতে আজ দুর্নীতির কালো হাত সমাজকে গ্রাস করছে। এটি জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

​তবে হতাশার মধ্যেও আশার আলো আছে। বর্তমানে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, বিশেষ করে বেক্সিমকোর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ বা রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান—এগুলো আমাদের সুশাসন প্রতিষ্ঠার পথ দেখায়। কিন্তু মনে রাখতে হবে, কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়। দুর্নীতির এই শেকড় উৎপাটন করতে হলে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের বিকল্প নেই। গণমাধ্যমের কার্যকর ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরাধীদের মুখোশ উন্মোচন করে জনগণের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

​আজ বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে আমাদের শপথ নিতে হবে—একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার। দুর্নীতির এই মানসিক ব্যাধি থেকে মুক্তির জন্য প্রয়োজন কঠোর আইন এবং তার নিরপেক্ষ প্রয়োগ। প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়িক খাত—কোথাও যেন কোনো ‘লুটেরা সিন্ডিকেট’ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

​ পরিশেষে বলতে চাই, দুর্নীতি প্রতিরোধ সম্ভব যদি আমরা সম্মিলিতভাবে আওয়াজ তুলি। আমাদের শ্লোগান হোক—‘ঘুষ নেব না, ঘুম দেব না; কাউকে দুর্নীতি করতে দেব না।’

একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে ‘দৈনিক ভোরের হাওয়া‘ সবসময় সত্যের পক্ষে আপসহীন থাকবে। লুণ্ঠিত প্রতিটি পয়সার হিসাব আদায় না হওয়া পর্যন্ত আমাদের কলম থামবে না।

-মো:আল-আমিন, নির্বাহী সম্পাদক,দৈনিক ভোরের হাওয়া

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com