নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান
১০ম গ্রেডের কর্মচারী হয়েও অর্ধকোটি টাকার গাড়িতে চড়েন চট্টগ্রাম বিআরটিএর মোটরযান পরিদর্শক ইকবাল: সম্পদের পাহাড়ে চড়ে স্ত্রীর নির্বাচনী প্রস্তুতি!

১০ম গ্রেডের কর্মচারী হয়েও অর্ধকোটি টাকার গাড়িতে চড়েন চট্টগ্রাম বিআরটিএর মোটরযান পরিদর্শক ইকবাল: সম্পদের পাহাড়ে চড়ে স্ত্রীর নির্বাচনী প্রস্তুতি!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুর্নীতি যেন এক ওপেন সিক্রেট। আর এই দুর্নীতির স্রোতে গা ভাসিয়ে ১০ম গ্রেডের একজন মোটরযান পরিদর্শক হয়েও অঢেল সম্পদের মালিক বনে গেছেন ইকবাল আহামদ (গ্রামের বাড়িতে যিনি সোহেল নামে পরিচিত)। সাভার ও বরিশাল হয়ে বর্তমানে চট্টগ্রাম বিআরটিএ-তে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ গাড়ি রেজিস্ট্রেশন, নিয়োগ বাণিজ্য এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা ইকবাল আহামদ বিআরটিএ-র সামান্য একজন পরিদর্শক। অথচ তার জীবনযাপন হার মানাবে বড় কোনো শিল্পপতিকেও। সাভার ব্যাংক কলোনি এলাকায় তিনি গড়ে তুলেছেন রাজপ্রাসাদসম এক আলিশান বাড়ি। কথিত আছে, বাড়িটির একেকটি দরজা তৈরিতেই ব্যয় হয়েছে লাখ টাকা। এছাড়া গ্রামের বাড়ি সিঙ্গাইরে মেয়েদের (ইরিনা ও এলিনা) নামে গড়ে তুলেছেন রিসোর্টের আদলে কঠোর নিরাপত্তা বেষ্টিত খামারবাড়ি ও ডেইরি ফার্ম। ব্যবহার করেন অর্ধকোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি।

শুধু নিজের নামেই নয়, স্ত্রী আর্জিনা বেগমের নামেও গড়েছেন সম্পদের পাহাড়। তার স্ত্রী বর্তমানে সাভার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ইকবালের দুর্নীতির টাকায় তার শ্বশুরবাড়িতেও বহুতল ভবন নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে।

সাভার বিআরটিএ-তে থাকাকালীন দুর্নীতির দায়ে ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হয়েছিলেন ইকবাল। এরপর বদলি হয়ে বরিশালে গিয়েও থামেনি তার অপকর্ম। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে বরিশাল বিআরটিএ-র সহকারী পরিচালক শাহ আলম ও রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের যোগসাজশে তিনি ২৫৫টি গাড়ির অবৈধ রেজিস্ট্রেশন প্রদান করেন। এই সিন্ডিকেটের অন্যতম হোতা ছিলেন ইকবাল, যার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইকবাল আহামদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি নিজের ছোট ভাই এবং সাইফুল নামের এক পরিচিতসহ অনেককে বিআরটিএ-তে চাকরি পাইয়ে দিয়েছেন। বিনিময়ে হাতিয়েছেন মোটা অংকের টাকা। সরকারি দপ্তরকে যেন তিনি নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম বিআরটিএ-তে কর্মরত আছেন এবং সেখানেও নতুন করে দুর্নীতির জাল বিস্তার করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন। ১০ম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বৈধ আয়ের উৎসের সঙ্গে তার এই বিত্তবৈভবের বিশাল অসংগতি অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিবিড় তদন্তের দাবি রাখে।

সচেতন মহলের প্রশ্ন— একজন পরিদর্শক হয়ে কীভাবে শতকোটি টাকার মালিক হওয়া সম্ভব? পর্দার আড়ালে থাকা এই ‘মাস্টারমাইন্ডের’ খুঁটির জোর কোথায়?

#BRTA #Corruption #AntiCorruption #Bangladesh #Investigation #Duda

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com