নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
রাজউকের শামীম রেজার পকেটে ধলপুরের নকশা: ৫ লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ ছিল শুধুই ‘আইওয়াশ’!

রাজউকের শামীম রেজার পকেটে ধলপুরের নকশা: ৫ লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ ছিল শুধুই ‘আইওয়াশ’!

রাজধানীর ধলপুরে উন্নয়ন ও শৃঙ্খলার পরিবর্তে চলছে অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৬/১-এর ইমারত পরিদর্শক শামীম রেজা এবং সংশ্লিষ্ট অথোরাইজড অফিসারের সরাসরি মদদে ধলপুর ২০ নম্বর হোল্ডিংয়ে রাজউকের অনুমোদিত নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পিডিডিএল (PDDL) নামক একটি নির্মাণকারী প্রতিষ্ঠান।

অভিযোগ উঠেছে, মোটা অংকের ঘুষের বিনিময়ে রাজউকের উচ্ছেদ অভিযান আর জরিমানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি বদলে গেছে দৃশ্যপট।

অভিযানের নামে নাটক:অনুসন্ধানে জানা যায়, কয়েক মাস আগে রাজউকের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৬ এর অথোরাইজড অফিসারের নেতৃত্বে ধলপুর ২০ নম্বর হোল্ডিংয়ে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে নকশা বহির্ভূত নির্মাণের প্রমাণ পাওয়ায় পিডিডিএল-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলে কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশই এখন পরিদর্শক শামীম রেজার জন্য ‘আশীর্বাদ’ হয়ে দাঁড়িয়েছে।

তদারকির আড়ালে ‘ম্যানেজ’ কালচার:উচ্ছেদের পর তদারকির দায়িত্ব পান ইমারত পরিদর্শক শামীম রেজা। কিন্তু দায়িত্ব পালনের পরিবর্তে তিনি বিষয়টিকে নিজের ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। সরেজমিনে দেখা গেছে, রাজউকের সেই সিলগালা বা স্থগিতাদেশের কোনো চিহ্ন এখন আর ভবনে নেই। বরং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং সেটব্যাক (ছাড় দেওয়া জায়গা) না মেনেই পুরোদমে চলছে নকশা বহির্ভূত অংশ নির্মাণের কাজ।

ঘুষের সিন্ডিকেট ও ভাগবাঁটোয়ারা:অভিযোগ রয়েছে, পরিদর্শক শামীম রেজা ও জোন-৬/১-এর অথোরাইজড অফিসারের মধ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি, পিডিডিএল-এর কাছ থেকে বড় অংকের ঘুষ গ্রহণ করে তাদের অবৈধ কাজ চালিয়ে যাওয়ার অভয় দিয়েছেন শামীম রেজা। এই ঘুষের ভাগ পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও, যার ফলে রাজউকের আইন এখন এই ভবনের সামনে অসহায়।

বিপন্ন নগরজীবন, নীরব রাজউক:বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নকশা বহির্ভূত ভবন নির্মাণ ঢাকা শহরকে ভয়াবহ অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “শামীম রেজা আসার পর থেকেই দৃশ্যপট বদলে গেছে। তিনি প্রায়ই আসেন, কিন্তু কাজ বন্ধ করার বদলে বিল্ডার্সের লোকদের সাথে হাসাহাসি করে চলে যান। আমরা জানি এখানে টাকার খেলা চলছে।”

বক্তব্য নেই অভিযুক্তদের:এই গুরুতর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক শামীম রেজার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বিরুদ্ধ ওঠা অভিযোগের কোনো সদুত্তর পাওয়া যায়নি।

জনগণের দাবি:উচ্ছেদ অভিযান আর জরিমানার পর পুনরায় অবৈধ কাজ শুরু হওয়া প্রশাসনের চরম ব্যর্থতা। শামীম রেজার মতো কর্মকর্তাদের ব্যক্তিগত লালসা নগরবাসীর নিরাপত্তাকে জিম্মি করে ফেলেছে।

ধলপুরের এই ভবন নির্মাণের অনিয়ম রোধে রাজউকের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com