নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
রাজধানীসহ তিন জেলায় তিতাসের সাঁড়াশি অভিযান: ৩ শতাধিক চুলা বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

রাজধানীসহ তিন জেলায় তিতাসের সাঁড়াশি অভিযান: ৩ শতাধিক চুলা বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও বকেয়া আদায়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জে ব্যাপক অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি।

দিনব্যাপী পরিচালিত এই অভিযানে তিন শতাধিক অবৈধ চুলা বিচ্ছিন্ন করার পাশাপাশি কয়েক লক্ষ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জে অভিযান:নারায়ণগঞ্জের ফতুল্লাধীন চাঁদনী হাউজিং এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিতাসের এনায়েতনগর-কাশীপুর জোনের আওতাধীন এই অভিযানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির প্রায় ২০০টি অবৈধ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ৩৭৫ ফুট অবৈধ পাইপ ও বিভিন্ন সরঞ্জাম জব্দসহ এক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জে কঠোর অবস্থান:মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় ৫টি স্পটে অভিযান চালায় তিতাসের মেঘনাঘাট জোনাল অফিস। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুইটি পরিত্যক্ত চুন কারখানা, নাইটমুন হোটেলসহ তিনটি রেস্টুরেন্ট এবং একটি ঢালাই কারখানার অবৈধ সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় বেশ কিছু বার্নার জব্দ করা হয়।

রাজধানীর বসিলায় অভিযান:জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (NSI) প্রতিনিধিদের উপস্থিতিতে মোহাম্মদপুরের বসিলাস্থ শাহজালাল হাউজিং এলাকায় বড় ধরনের অভিযান পরিচালিত হয়। তিতাসের ভিজিল্যান্স ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫-এর এই অভিযানে প্রায় ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩টি রেগুলেটর ও বুস্টার জব্দসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইলে বকেয়া ও অবৈধ সংযোগ বিচ্ছেদ:এদিকে টাঙ্গাইলে তিতাসের রাজস্ব ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বকেয়া ও অনুমোদনহীন চুলার কারণে ৭টি আবাসিক গ্রাহকের ১৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

​তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাসের অবৈধ ব্যবহার রোধে এবং সরকারি সম্পদ রক্ষায় তিতাসের এই সাঁড়াশি অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com