নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান কলম সৈনিক শান্তনু বিশ্বাসের জন্মদিন আজ: ‘দৈনিক ভোরের হাওয়া’ পরিবারের অভিনন্দন সাভারে পাওনা সম্মানী চাওয়ায় ব্যক্তিকে হয়রানি: এসপি ও থানায় অভিযোগ
শিক্ষার মানোন্নয়নে ববি হাজ্জাজের বিশেষ উদ্যোগ: মোহাম্মদপুরে প্রতিষ্ঠান প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময়

শিক্ষার মানোন্নয়নে ববি হাজ্জাজের বিশেষ উদ্যোগ: মোহাম্মদপুরে প্রতিষ্ঠান প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময়

রাজধানীর মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য, এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ

ঢাকা-১৩ নির্বাচনী এলাকার আওতাধীন মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর শিক্ষা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এই সভায় বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​ববি হাজ্জাজ তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “একটি উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, আর সেই শিক্ষার ভিত্তি মজবুত করতে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অপরিসীম।” সভায় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও প্রতিকারের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিক্ষার মান বৃদ্ধিতে নিরলস কাজ করে যাওয়ার জন্য সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com