নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে মারপিট, নগদ টাকা, মালামাল লুট

নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে মারপিট, নগদ টাকা, মালামাল লুট

নরসিংদীর শিবপুরে ওয়েল্ডিং শ্রমিকের নিকট চাঁদা চেয়ে না পেয়ে মারপিট করে, নগদ টাকা ও মালামাল নিয়ে যায় একদল সন্রাসী। এ সময় ওই শ্রমিক ট্রিপল নাইনে ফোন দিলে সন্রাসীরা দ্রুত চলে যায়। ট্রিপল নাইনের ফোন পেয়ে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান ওয়েল্ডিং শ্রমিক মোঃ মোশাররফ হোসেন (৩৫)কে থানায় এসে অভিযোগ দিতে বলেন।

এ ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল তিনটায় শিবপুর উপজেলার ঘাসিরদিয়া ট্রান্সকম কারখানার সামনে। ওয়েল্ডিং শ্রমিক মোঃ মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের বটিয়াকোন গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ, নির্মাণ শ্রমিক মোশাররফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েল্ডিং শ্রমিক মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় কাজ করে আসছেন।

সর্বশেষ ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঘাসিরদিয়া এলাকার ট্রান্সকম কারখানাশ কাজ শেষে তার মালামালসহ বিভাটেক রিকশা দিয়ে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ট্রান্সকম কারখানা থেকে বের হয়ে রিকশা নিয়ে সামনে আগালেই চারজন সন্রাসী যুবক এসে তার গতিরোধ করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে সে অস্বীকৃতি জানালে তাকে রিকশা থেকে নামিয়ে বেদম মারপিট করে নগদ ১০ হাজার টাকা ও ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় সে ট্রিপল নাইনে ফোন দিলে সত্রাসীরা তাকে আরো মারপিট করে পালিয়ে যায়। এদের মধ্যে মোশারফ হোসেন একজন চিনতে পারেন। পরে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান তাকে ফোন করে থানায় অভিযোগ দিতে বলেন।ওয়েল্ডিং শ্রমিক মোশাররফ সন্ধ্যায় থানায় এসে হাসিবুল হাসান সৌরভের নাম উল্লেখ করে আরো তিনজনকে অঙ্গাত আসামি করে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় লোকজন জানায় সন্রাসী হাসিবুল হাসান সৌরভ মাদক বিক্রেতা ও সেবনকারী। সে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com