নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
চাঁদাবাজ দখলবাজের ঠিকানা বিএনপিতে হবে না : হুইপ দুলু

চাঁদাবাজ দখলবাজের ঠিকানা বিএনপিতে হবে না : হুইপ দুলু

চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, এ ধরনের ব্যক্তিদের কোনোভাবেই নাটোর বিএনপিতে জায়গা হবে না, তাদের ঠিকানা হবে কারাগার।

মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতারা।

দুলু বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও পুরোহিতদের ভাতা চালু, খাল খননসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও ঋণ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি নাটোরের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূর করতে নতুন শিল্পকারখানা স্থাপনের কথাও জানান তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com