ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়, যেখানে মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে।
Leave a Reply