নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের ১ম যাত্রাবিরতি উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় উদ্ভোদন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

তার সহ-ধর্মিনী সাবরিনা আহম্মেদ শুবরাকে সংগে নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে ৮২৭/ ৮২৮ ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এসে মুকসুদপুর রেল স্টেশনে ১ম ট্রেনটি যাত্রাবিরতিতে নেমে আনন্দ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু”র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে,টি,আই (টিএন্ডসি) মো: মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম লিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর এবং মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী প্রমূখ।

অনুষ্ঠানের প্রতিথির বক্তব্য গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা- ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনগুলো মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির জন্য এই অঞ্চলের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর দাবী জানিয়েছেন আসছেন। বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার।

মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে মাননীয় রেল মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি জনগণের দাবীর প্রতি সম্মান রেখে ঢাকা– বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ২ মিনিটের জন্য সিদ্ধান্ত প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আজ ট্রেনটি যাত্রাবিরতি করলো।

সেলিমুজ্জামান বলেন, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতি জন্য মাননীয় রেলমন্ত্রীর নিকট দাবি জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com