নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে

অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে

মোঃ আল-আমিন,অষ্টগ্রাম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে মানুষের মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়া পরিচিত মুখ মোঃ মোস্তাক চৌধুরী আর নেই।

‎শুক্রবার (১৫ মে) সকাল ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

‎স্থানীয়দের কাছে অত্যন্ত সুপরিচিত এই মানুষটি বছরের পর বছর বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সুখ-দুঃখের খবর, বিশেষ করে মৃত্যু সংবাদ প্রচারের দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়তির নির্মম পরিহাস, আজ তার নিজের মৃত্যু সংবাদই প্রচার করছেন অন্য একজন।

‎মরহুম মোঃ মোস্তাক চৌধুরীর বাড়ি উপজেলার কাজিপাড়া এলাকায়। তার পিতার নাম উমরাজ চৌধুরী। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স আনুমানিক ৭০ বছর ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

‎এলাকাবাসী জানান, মোস্তাক চৌধুরী ছিলেন অত্যন্ত সহজ-সরল, সদালাপী ও মানবিক একজন মানুষ। মানুষের প্রয়োজনে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎স্বজন ও স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com