নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন

অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন

মোঃ আল-আমিন,অষ্টগ্রাম:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাভেদের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাভেদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাভেদ বিয়েতে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে তরুণী তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

‎অনশনরত তরুণী অভিযোগ করে বলেন,
‎“জাভেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।”
‎অভিযুক্ত জাভেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জামাদার পাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী মেয়ে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার মেয়ে আশা আক্তার।

‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাভেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
‎জাভেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

‎এ বিষয়ে জাভেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎উল্লেখ্য, জাভেদ অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তার নিয়োগের বৈধতা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।

‎এ বিষয়ে মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টার পর বর্তমানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎অন্যদিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল বলেন, তাদের বিয়ের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com