নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
রূপগঞ্জে ২০ লাখ টাকার ডাকাতি: পিবিআই-এর সাফল্যে ৪ বছর পর রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

রূপগঞ্জে ২০ লাখ টাকার ডাকাতি: পিবিআই-এর সাফল্যে ৪ বছর পর রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ২০ লাখ টাকার ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে বড় সাফল্য দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত ও নিবিড় গোয়েন্দা তৎপরতার পর এই ঘটনায় জড়িত ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আজিজুল হক ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ইতিমধ্যে বিজ্ঞ আদালতে ডাকাতির লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

​২০২২ সালের ১০ এপ্রিল ভোররাতে রূপগঞ্জের কাঞ্চন বাড়ৈই পাড়ায় ১৫-২০ জনের এক সশস্ত্র ডাকাত দল ফারুক হাসানসহ তিনটি বাড়িতে তাণ্ডব চালায়। ওই সময় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করা হয় এবং গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

​মামলাটি শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও ১০ মাসে কোনো কূলকিনারা করতে পারেনি। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ৬ মার্চ মামলাটি পিবিআই নারায়ণগঞ্জের কাছে হস্তান্তর করা হয়। পিবিআই-এর এসআই মোঃ মফিজুর রহমান তদন্তভার গ্রহণের পর তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আসামিদের শনাক্ত করতে সক্ষম হন।

​পিবিআই সূত্রে জানা যায়, অন্য একটি মামলায় হাজতি অবস্থায় থাকা হোসেন মিয়া নামে এক ডাকাতকে এই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে রূপগঞ্জের বরপা উত্তর পাড়া এলাকা থেকে আজিজুল হক ভূইয়াকে গ্রেফতার করে পিবিআই।

​জিজ্ঞাসাবাদে আজিজুল স্বীকার করেন যে, তিনি ওই রাতে ১৫-২০ জনের পেশাদার ডাকাত দলের সদস্য হিসেবে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ডাকাতির পরিকল্পনা, অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা এবং লুণ্ঠিত মালামাল ভাগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

​ পিবিআই জানিয়েছে, এই দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় পর হলেও পিবিআই-এর এই সাফল্যে ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ার আশা দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com