নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী):

পটুয়াখালীর বাউফল উপজেলায় উপকূলীয় হতদরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৮৪ জন অসহায় মানুষ চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কর্পূরকাঠি ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)-এর যৌথ আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে মোট ৬৮৪ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী, ২৭ জন নেত্রনালী সমস্যায় আক্রান্ত এবং ৩১৯ জনকে চশমার জন্য শনাক্ত করা হয়। ইতোমধ্যে ২৯৬ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে এবং বাকি রোগীদের আরএসসি এরিয়া অফিস থেকে চশমা দেওয়া হবে। এছাড়া ৩১৪ জন রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।
ছানি আক্রান্ত রোগীদের আগামী ২ মে বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়।
চিকিৎসা সেবা নিতে আসা আলেয়া বেগম (৪৫) বলেন, “দীর্ঘদিন ধরে চোখে ঝাপসা দেখতাম। এখানে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ ও চশমা পেয়েছি।”
আরেক রোগী সোহরাব মিয়া (৬৫) বলেন, “ডাক্তাররা জানিয়েছেন আমার চোখে ছানি পড়েছে। এখন বরিশালে গিয়ে অপারেশন করাতে হবে। সব খরচ সংস্থাই বহন করবে।”

আরএসসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জুলফিকার হায়দার বলেন, ২০০৭ সাল থেকে তারা সারা দেশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন। সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে যাদের ছানি অপারেশন, ওষুধ বা চশমা কেনার সামর্থ্য নেই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
ডিসিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, “এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করাই আমাদের উদ্দেশ্য। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্ধত্ব দূরীকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com