নাহিদা আক্তর লাকী,খুলনা
খুলনার ফুলতলা উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ঔষধের দোকান, আজাদ ক্লিনিক ও মাতৃ ফার্মেসিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুন সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নানা ধরণের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়।
জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজাদ ক্লিনিককে ৪,০০০ টাকা এবং মাতৃ ফার্মেসিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উভয় প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকে এবং ঔষধ বিক্রির সকল নিয়ম সঠিকভাবে মেনে চলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় জেলাজুড়ে এ ধরণের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।
Leave a Reply