নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

মো: নুর হোসেন ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে একাধিক বার চুরির ঘটনায় ব্যবসায়িরা মানববন্ধন করেছে। রোববার সকালে উপজেলার চরলরেন্স বাজারের সাধারণ ব্যবসায়িরা এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বাজারের সকল ব্যবসায়িরা ২ ঘন্টা দোকান পাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।

‎জানা যায়, কমলনগরে চুরির ঘটনা অহরহ ঘটছে। গত রমজান মাসের শেষদিকে একটি গার্মেন্টসের দোকান চুরি হয়। সেই ঘটনার মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে আবারো দু’টি দোকান চুরি হয়েছে। এতে বার বার চুরির ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কিত হয়ে পড়েন।
‎মানববন্ধনে ব্যবসায়িরা বলেন, চর লরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪বছর আগে। নতুন কোন কমিটি না থাকায় বাজারে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এছাড়াও ব্যবসায়িরা আরো জানান, বাজারে প্রায় ৮’শ দোকান ঘর ও ব্যবাসায়ী রয়েছে। অথচ বাজার পাহাদার মাত্র দু’জন। এ দুই জন পাহারাদার দিয়ে গোটা বাজার পাহারায় আনা সম্ভব নয়। তাই দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন চান ব্যবসায়িরা।
‎মানববন্ধন চলাকালে কমলনগর থানার এসআই সাফায়েত হোসেন বয়বসায়িদের উদ্দেশ্য বলেন, বাজার চুরির বিষয়টি উপজেলা প্রশাসন নজরে আছে । এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
‎এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ওসিসহ আমরা দ্রুত ব্যবসায়িদের সাথে বসে আইনি পদক্ষেপ নিব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com