নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল ইরান?

যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল ইরান?

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বার্তাসংস্থা ইরনা জানায়, মার্কিনিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কিছু শর্ত দিয়েছে। যারমধ্যে অন্যতম হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ।
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, “ইরান মূলত বলছে যুদ্ধবিরতি বর্তমান সমস্যার সমাধান করবে না।”
“(ইরানের কাছে) যুদ্ধবিরতির অর্থ হলো আরও প্রস্তুতি, মার্কিনি ও ইসরায়েলিদের জন্য আরও সময়। যারা যুদ্ধবিরতির পর এই যুদ্ধের আরও ধ্বংসাত্মক পর্ব শুরু করবে। এ কারণে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”
তিনি আরও বলেছেন, “ইরান আরও বিস্তৃর্ণ শান্তি চুক্তি চায়। এতে পুরো অঞ্চল থাকবে। যার অর্থ লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরানসহ সব জায়গায় হামলা বন্ধ হবে। এবং তাদের গ্যারান্টি দেওয়া হবে ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না। তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না।”
“ইরানিরা বলছে তারা এ যুদ্ধে ইতিমধ্যেই অনেক দাম দিয়েছে। এত দাম দিতে হয়েছে তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করায়।”
“আর এ মুহূর্তে তাদের এ ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারে নতুন একটি ব্যবস্থা। সেটি হলো হরমুজ প্রণালিতে টোল আদায়। এই টোল দিয়ে তারা আবারও দেশ পুনর্গঠন করতে পারবে।”— যোগ করেন আলজাজিরার এ সাংবাদিক।

সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com