আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের বক্স এল্ডার কাউন্টিতে প্রস্তাবিত বিশাল এআই ডেটা সেন্টার ‘স্ট্রাটোস প্রজেক্ট’ নিয়ে বিজ্ঞানী ও পরিবেশবিদদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিজস্ব গ্যাস জেনারেটরের মাধ্যমে ২৪ ঘণ্টা সচল থাকতে যাওয়া এই প্রকল্পটি একাই ৯ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে, যা উটাহ রাজ্যের মোট চাহিদার দ্বিগুণেরও বেশি। পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্ট ডেভিসের হিসাব অনুযায়ী, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি কেন্দ্রটি আরও ৭ থেকে ৮ গিগাওয়াট বর্জ্য তাপ উৎপন্ন করবে, ফলে এর মোট ‘থার্মাল লোড’ দাঁড়াবে ১৬ গিগাওয়াটে—যা প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমতুল্য। হ্যান্সেল উপত্যকার আবদ্ধ ভৌগোলিক গঠনের কারণে এই বিপুল তাপ একই স্থানে আটকা পড়ে স্থানীয় তাপমাত্রা দিনের বেলায় ৫ ডিগ্রি এবং রাতে ১২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা এলাকাটিকে সাহারা মরুভূমির মতো রুক্ষ করে তুলবে।
বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ বেন অ্যাবট সতর্ক করে বলেছেন, এই ভয়াবহ তাপমাত্রার ফলে গ্রেট সল্ট লেক শুকিয়ে গিয়ে মারাত্মক ধুলোর বিপর্যয় দেখা দেবে, যা স্থানীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও জনজীবনের জন্য এক চরম ধ্বংসাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply