দেশের ব্যাংকিং খাত এখন খেলাপি ঋণের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। তালিকার শীর্ষে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান—এস আলম সুপার এডিবল অয়েল, ভেজিটেবল অয়েল, রিফাইনড সুগার এবং কোল্ড রোল্ড স্টিলস।

এছাড়া শীর্ষ তালিকায় দাপটের সঙ্গে নাম রয়েছে বেক্সিমকো, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের মতো বড় বড় শিল্পগোষ্ঠীর।
সাধারণ মানুষের আমানত ও দেশের রাষ্ট্রীয় কোষাগারের এই বিপুল পরিমাণ অর্থ মুষ্টিমেয় কিছু করপোরেট জায়ান্টের পকেটে চলে যাওয়ায় দেশের সামগ্রিক অর্থনীতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে।
Leave a Reply