নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
ডিএনসিসিতে সাবেক মেয়র আতিকের আশীর্বাদে ‘এডোটকো’র নজিরবিহীন লুটপাট

ডিএনসিসিতে সাবেক মেয়র আতিকের আশীর্বাদে ‘এডোটকো’র নজিরবিহীন লুটপাট

শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক মেয়র আতিকুল ইসলামের আমলের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মূল্যবান জমি ব্যবহার করে গত পাঁচ বছর ধরে ৮৩টি মোবাইল টাওয়ারের ব্যবসা চালিয়ে যাচ্ছে ‘এডোটকো বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান, অথচ সরকারি কোষাগারে জমা পড়েনি একটি টাকাও।

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে রাজস্ব বিভাগকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তৎকালীন প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাশেমের মাধ্যমে একটি বিতর্কিত সমঝোতা স্মারক (এমওইউ) সই করান মেয়র আতিক। নিয়ম অনুযায়ী জমি ভাড়া বা কর আদায়ের দায়িত্ব রাজস্ব বিভাগের হলেও, স্বচ্ছতা এড়াতেই এই সাজানো চুক্তিতে চতুরতার আশ্রয় নেওয়া হয়। স্মার্ট ডাস্টবিন, সিসি ক্যামেরা ও ফ্রি ওয়াইফাইয়ের মতো মুখরোচক সুবিধার কথা বলে টাওয়ার বসালেও সরেজমিনে এসব সরঞ্জামের কোনো অস্তিত্ব মেলেনি; কোথাও কোথাও পড়ে আছে কেবল ভাঙা ডাস্টবিন। ডিএনসিসির বর্তমান বাজারদর অনুযায়ী, এই লুটপাটের ফলে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত শত কোটি টাকা।

ডিএনসিসির বর্তমান প্রশাসন এই ‘অসম চুক্তি’ ও বকেয়া রাজস্ব আদায়ের বিষয়ে কঠোর তদন্তের আশ্বাস দিলেও, সাবেক মেয়রের দোসরদের এমন প্রকাশ্য লুটপাটে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com