রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার কমফোর্ট হাউজিংয়ে অনুমোদিত নকশা চরমভাবে লঙ্ঘন করে ১২টি ফ্ল্যাটের জায়গায় ২১টি ফ্ল্যাট নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে ভবন মালিক আতাউর রহমানের বিরুদ্ধে।
প্রাপ্ত তথ্যমতে, জি+৬ তলা এই ভবনের মূল নকশায় ১২টি ফ্ল্যাটের অনুমতি থাকলেও বাস্তবে ১৯টি এবং ছাদে আরও ২টি অবৈধ ফ্ল্যাটসহ মোট ২১টি ইউনিট তৈরি করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কোটি কোটি টাকা।
এছাড়া আবাসিক ভবনের সামনে নকশা বহির্ভূতভাবে দুটি দোকানও নির্মাণ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ বিষয়ে মালিকপক্ষের কাছে নকশা দেখতে চাইলে তিনি তা প্রদর্শনে অস্বীকৃতি জানান এবং সাইনবোর্ড প্রদর্শনের নিয়মও ভঙ্গ করেন।
রাজউকের জোন-৫ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভবনটি নিয়ে আগেও নোটিশ দেওয়া হলেও তারা তোয়াক্কা করেনি, তবে বর্তমানে অভিযোগের প্রেক্ষিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা এই অনিয়মকে জননিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply