নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ঝালকাঠির নলছিটি নাচনমহল বাজারে পকেটমারের সন্দেহে বৃদ্ধের মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটি নাচনমহল বাজারে পকেটমারের সন্দেহে বৃদ্ধের মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটি উপজেলায় পকেটমারের সন্দেহে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে জনসম্মুখে অপমান করে মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার সকালে নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটের দিনে বাজার করতে আসা পাশ্ববর্তী রানাপাশা এলাকার রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১,৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধ নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ধরনের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বলেন, “এমন খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বৃদ্ধকে খুঁজে পাইনি। তবে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com