নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ফুলতলায় দুই ফার্মেসিকে জরিমানা: মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে প্রশাসনের কঠোর অভিযান

ফুলতলায় দুই ফার্মেসিকে জরিমানা: মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে প্রশাসনের কঠোর অভিযান

নাহিদা আক্তর লাকী,খুলনা

খুলনার ফুলতলা উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ঔষধের দোকান, আজাদ ক্লিনিক ও মাতৃ ফার্মেসিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন

খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুন সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নানা ধরণের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়।

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজাদ ক্লিনিককে ৪,০০০ টাকা এবং মাতৃ ফার্মেসিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উভয় প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকে এবং ঔষধ বিক্রির সকল নিয়ম সঠিকভাবে মেনে চলে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় জেলাজুড়ে এ ধরণের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com