নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান
দক্ষিণ চট্টগ্রামে বন কর্মকর্তার ‘ঘুষের রাজত্ব’: মাসে অর্ধ কোটি টাকায় বিক্রি হচ্ছে সরকারি বন!

দক্ষিণ চট্টগ্রামে বন কর্মকর্তার ‘ঘুষের রাজত্ব’: মাসে অর্ধ কোটি টাকায় বিক্রি হচ্ছে সরকারি বন!

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি ও পদুয়া রেঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক ভয়াবহ কাঠ পাচার সিন্ডিকেট, যার নেপথ্যে সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন ও রেঞ্জ অফিসার আবির হোসেনের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

নির্ভরযোগ্য সূত্রমতে, চকরিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ার ইটভাটা মালিক এবং পাচারকারী চক্রের কাছ থেকে এক মৌসুমের জন্য প্রায় ৫০ লাখ টাকা ঘুষ নিয়ে বনের কাঠ অবাধে পাচারের সুযোগ করে দিয়েছেন এই কর্মকর্তারা। দৈনিক প্রায় ১ লাখ টাকা ও মাসে ৩০ লাখ টাকা পর্যন্ত অবৈধ লেনদেনের মাধ্যমে পদুয়া ও চুনতি চেক স্টেশনকে কার্যত অকেজো করে রাখা হয়েছে; যেখানে প্রতিটি কাঠ বা ফার্নিচার বোঝাই ট্রাক থেকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়।

সরকারি বিধি অনুযায়ী গাছ কাটা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, দেলোয়ার হোসেনের ছত্রছায়ায় আবির হোসেন এই বিশাল অপরাধ চক্র সমন্বয় করছেন বলে স্থানীয়দের দাবি।

গণমাধ্যমে দেলোয়ারের দুর্নীতির খবর আসলেও আবির বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যান, আর এ বিষয়ে ফোন বা মেসেজ পাঠিয়েও অভিযুক্ত কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com