নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
পরকীয়ার অভিযোগে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার দুই বছরের সংসার ভেঙে গেছে। গত বছরের নভেম্বর থেকে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে। সম্প্রতি গণমাধ্যমের কাছে বিচ্ছেদের সত্যতা স্বীকার করেছেন অভিনেত্রী নিজেই।

শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই আবু সাইয়িদ রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতার খবরকে কেন্দ্র করেই সংসারে অশান্তির সূত্রপাত হয়। দীর্ঘদিনের এই টানাপড়েন একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানা নিজেই সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠান।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে মানসিকভাবে বিপর্যস্ত মৌসুমী হামিদ বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি কেবল এটুকুই জানিয়েছেন, আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এই মুহূর্তে এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় আমি নেই।

দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌসুমী ও রানা। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন। কিন্তু বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরকীয়ার অভিযোগে ইতি ঘটল এই দম্পতির পথচলার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com