নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান কলম সৈনিক শান্তনু বিশ্বাসের জন্মদিন আজ: ‘দৈনিক ভোরের হাওয়া’ পরিবারের অভিনন্দন সাভারে পাওনা সম্মানী চাওয়ায় ব্যক্তিকে হয়রানি: এসপি ও থানায় অভিযোগ
একটি দুর্ঘটনা ও বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে ঈদে ‘লাভ সিটার’”

একটি দুর্ঘটনা ও বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে ঈদে ‘লাভ সিটার’”

 

ঈদের তৃতীয় দিনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। শাহজাদা মামুন-এর গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ।

বড় শহরের ভিড়ের মাঝেও মানুষের যে একাকিত্ব থাকে, সেই অনুভূতিকে কেন্দ্র করেই এগিয়েছে ‘লাভ সিটার’-এর গল্প। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে এক ট্রেন যাত্রায় ঘটে অদ্ভুত একটি ঘটনা—আবিরের ব্যাগে ভুলবশত ঢুকে পড়ে হৃদির প্রিয় পোষা বিড়াল হিপনোসিস। ঘটনাটি প্রথমে একটি ছোট দুর্ঘটনা মনে হলেও ধীরে ধীরে সেটিই দুই নিঃসঙ্গ মানুষের জীবনে অপ্রত্যাশিত এক সংযোগ তৈরি করে। একটি ছোট প্রাণী কীভাবে মানুষের আবেগের সেতুবন্ধন হয়ে উঠতে পারে, সেটিই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।
পরিচালক মুশফিকা মাসুদ জানান, শহরের পথে-ঘাটে অসংখ্য প্রাণী মানুষের একটু মায়া আর আশ্রয়ের অপেক্ষায় থাকে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই অনুভূতি থেকেই ‘লাভ সিটার’-এর গল্পটি বলা হয়েছে। তার ভাষায়, আবির, হৃদি ও ছোট্ট বিড়াল হিপনোসিস—এই তিন চরিত্রের মাধ্যমে মায়া, দায়িত্ব আর অসম্পূর্ণ ভালোবাসার এক মানবিক গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘ব্যস্ত শহরের জীবন অনেক সময় মানুষকে অদৃশ্য এক নিঃসঙ্গতায় ফেলে দেয়। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া অদ্ভুত এক সম্পর্কের গল্প। তার মতে, ভালোবাসা সব সময় বড় কোনো নাটকীয় ঘটনার মধ্যে থাকে না; অনেক সময় তা নিঃশব্দ, সাধারণ, কিন্তু গভীর মানবিক অনুভূতির মধ্যেই প্রকাশ পায়।’
এ প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেট মুশফিকুর রহমান  বলেন, ‘একটি বিড়ালকে ঘিরে দুজন মানুষের কাছাকাছি আসার গল্পটি যেমন সহজ, তেমনি আবেগঘন। প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার এই গল্প দর্শকদের মনে বিশেষ এক অনুভূতি জাগাবে বলেই তারা আশা করছেন।’
এএম সিনেমার ব্যানারে নির্মিত ‘লাভ সিটার’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।
রোববার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনপ্লেক্স-এ ওয়েব ফিল্মটির একটি বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনয়শিল্পী, নির্মাতা দল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
চলচ্চিত্রটি মুক্তির আগেই এর গল্প ও নির্মাণ ভাবনা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। একটি ছোট্ট বিড়ালকে কেন্দ্র করে মানুষের একাকিত্ব, মায়া আর সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করেছে ‘লাভ সিটার’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com