নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
টেকনোর এআই ইকোসিস্টেম ও মডুলার প্রযুক্তির বিশেষ প্রদর্শনী:

টেকনোর এআই ইকোসিস্টেম ও মডুলার প্রযুক্তির বিশেষ প্রদর্শনী:

বার্সেলোনায় অনুষ্ঠিত ‘এমডব্লিউসি ২০২৬’ (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) ইভেন্টে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের নতুন এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশন প্রদর্শন করেছে। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স” থিমের এই প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট এক্সেসরিজের সমন্বয়ে একটি নিখুঁত ডিজিটাল অভিজ্ঞতা তুলে ধরা হয়।

প্রদর্শনীতে টেকনোর অন্যতম আকর্ষণ ছিল নতুন ক্যামন ৫০ সিরিজ এবং পোভা ৮ সিরিজের স্মার্টফোন। ক্যামন ৫০ সিরিজে উন্নত এআই ইমেজিং প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যেখানে প্রফেশনাল গ্রেড ক্যামেরা হার্ডওয়্যারের সাথে যুক্ত করা হয়েছে টেকনো এআই টুলকিট ও ‘এলা’ অ্যাসিস্ট্যান্ট। অন্যদিকে, পারফরম্যান্স-নির্ভর পোভা ৮ সিরিজের লাইনআপে শীর্ষে রয়েছে পোভা কার্ভ ২ ফাইভজি। স্লিম বডির এই ডিভাইসে বড় ব্যাটারি ও হাই রিফ্রেশ ডিসপ্লের পাশাপাশি গেমিং ও বিনোদনের জন্য বিশেষ এআই টুল যুক্ত করা হয়েছে।

ব্যক্তিগত ডিভাইসের পাশাপাশি টেকনো তাদের বিস্তৃত এআইওটি ইকোসিস্টেম প্রদর্শন করেছে। এতে মেগাবুক ল্যাপটপ সিরিজ, এআই-যুক্ত মেগাপ্যাড ট্যাবলেট, ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন, ওয়াচ জিটি ১এস এবং এআই গ্লাসেস অন্তর্ভুক্ত রয়েছে। এই ডিভাইসগুলো টেকনোর আপগ্রেডেড ‘ওয়ানলিপ’ ইকোসিস্টেমের মাধ্যমে একে অপরের সাথে নিখুঁতভাবে সংযুক্ত হয়ে কাজ করতে সক্ষম।

ইতালিয়ান ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকনো এবং টোনিনো ল্যাম্বোরগিনি যৌথভাবে বাজারে আনছে ‘টরাস গেমিং পিসি’ এবং ‘পোভা মেটাল লিমিটেড এডিশন’ ফোন। এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আর্ম লিমিটেড’-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে টেকনো নিয়ে এসেছে ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’, যা অফলাইনে স্মার্টফোনের মাধ্যমে রিয়েল-টাইম এআই ভিডিও প্রিভিউ নিশ্চিত করে।প্রদর্শনীর প্রধান একটি আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের পেছনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা গেমিং এক্সেসরিজ ম্যাগনেটিকভাবে যুক্ত করতে পারবেন। এর ফলে গ্রাহকরা নিজের প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন কাস্টমাইজ ও আপগ্রেড করার সুযোগ পাবেন।

বাংলাদেশে ইতিমধ্যেই টেকনো ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি সফলভাবে বাজারজাত করা হয়েছে। এই ডিভাইসগুলো এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। এছাড়া ক্যামন ৫০ আলট্রা ফাইভজি সংস্করণটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট (https://www.tecno-mobile.com/bd/) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com