আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১৬ মার্চ) বেলা ২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে এক বিশেষ সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এবং মিরপুর ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বাস মালিক-শ্রমিক ও চালকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
যাত্রীদের সঙ্গে মার্জিত ও ভদ্র আচরণ করা।
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় থেকে বিরত থাকা।
ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর বাস সড়কে না নামানো।
সড়ক পরিবহন আইন ও শৃঙ্খলা মেনে চলা।
আলোচনা সভা শেষে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লক্কর-ঝক্কর বাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
Leave a Reply