গতকাল সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশ টিভির সিনিয়র সাংবাদিক তুহিন, এস এ টিভির সাংবাদিক সাদ্দামসহ একাধিক সহকর্মীর উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আজ দুপুর ৩টায় রাজধানীর মিরপুর-১ সনি স্কয়ারের সামনে মিরপুর বসবাসরত সচেতন সাংবাদিক সমাজ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। তারা হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর আঘাত। তারা এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
Leave a Reply