নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
​একই নিউজ, একই ছবি: ২০২৩ সালের মিথ্যা অভিযোগ পুনরায় প্রচারে ক্ষুব্ধ কামাল হোসেন

​একই নিউজ, একই ছবি: ২০২৩ সালের মিথ্যা অভিযোগ পুনরায় প্রচারে ক্ষুব্ধ কামাল হোসেন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারী মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালে বিভাগীয় তদন্তে নিষ্পত্তি হওয়া একটি পুরনো ও ভিত্তিহীন সংবাদ পুনরায় প্রচারের অভিযোগ উঠেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে থানায় জিডিসহ  বাংলাদেশ প্রেস কাউন্সিলেও প্রতিকার চেয়ে আবেদন করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, সম্প্রতি ‘দুর্নীতির ডায়েরি’ ও ‘এন্টি করাপশন মুভমেন্ট’সহ কয়েকটি পোর্টালে কামাল হোসেনকে জড়িয়ে বিপুল সম্পদের মিথ্যা তথ্য প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, ঠিক একই তথ্য ও ছবি ব্যবহার করে গত ১৮/০৬/২০২৩ তারিখেও একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হয় এবং অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাকে বিভাগীয়ভাবে নির্দোষ ঘোষণা করা হয়।

তিন বছর আগের সেই ভিত্তিহীন সংবাদটি বর্তমানে নতুন করে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন মোঃ কামাল হোসেন। তিনি বলেন, “একটি নির্দিষ্ট মহল আমার সম্মানহানি করতে সাংবাদিকতার নীতিমালার তোয়াক্কা না করে একতরফা এই খবরটি বারবার ছড়াচ্ছে।” এই ঘটনায় তিনি রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: B4TEQT) করেছেন এবং প্রেস কাউন্সিলের মাধ্যমে দোষী সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী তার লিখিত প্রতিবাদে জানিয়েছেন, সংবাদটি প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিবেদকগণ তার কোনো বক্তব্য গ্রহণ করেননি। তিনি অতি দ্রুত এই ভিত্তিহীন সংবাদ অপসারণ (Take down) করার এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার অনুরোধ জানান। অন্যথায় তিনি প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com