জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে শারীরিক হেনস্তা, গোপনে ভিডিও ধারণ এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি করার অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ৪ মে দুপুরে পারুল আক্তার নামের ওই সংবাদকর্মী ও তার সহকর্মীরা প্রেসক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অবস্থানকালে জয় খ্রীষ্টাফার বিশ্বাস, ফরহাদ মিয়া ও আফতাব শুভসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গোপনে তাদের ব্যক্তিগত ভিডিও ধারণ করতে শুরু করেন। এতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিক ও তার সহকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করেন। পরবর্তীতে গত ৬ মে রাতে ‘দ্যা নিউজ’ (The News) নামক একটি ফেসবুক পেজ থেকে ওই গোপনে ধারণকৃত ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, যা ভুক্তভোগীদের সামাজিক ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
০এই ঘটনায় ভুক্তভোগী পারুল আক্তার গত ৭ মে শাহবাগ থানায় উপস্থিত হয়ে ৩ জনের নাম উল্লেখসহ একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৪০) সম্পন্ন করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বিষয়টি আমলে নিয়ে ডিউটি অফিসার ও সংশ্লিষ্ট এসআই-কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন; ভুক্তভোগী পক্ষ জানিয়েছে আপাতত জিডি করা হলেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ সাপেক্ষে ভবিষ্যতে নিয়মিত মামলা দায়ের করা হবে।
Leave a Reply