মামলার তদন্তে সত্যতা নিশ্চিত করা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। কামরাঙ্গীরচর থানায় কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই সাংবাদিক আনোয়ার হোসেনকে মাঝরাতে বাসা থেকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট থানার ওসির অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বিএফইউজে ও ডিইউজে-র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের মুক্তির জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দেন যে, বিনা অপরাধে সাংবাদিক হয়রানি বন্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply