নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
মহান মে দিবস উপলক্ষে মেহনতি মানুষকে বশির উল্লাহ বশিরের শুভেচ্ছা ও সংহতি

মহান মে দিবস উপলক্ষে মেহনতি মানুষকে বশির উল্লাহ বশিরের শুভেচ্ছা ও সংহতি

মো:আরমান হোসেন রাজিব,ঢাকা:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম মোহাম্মদপুর থানা ছাত্রদলের সংগ্রামী সফল আহ্বায়ক মো: বশির উল্লাহ বশির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই সংহতি প্রকাশ করেন।

বাণীতে মো: বশির উল্লাহ বশির ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রম সময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা স্বীকৃত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে এই ছাত্রনেতা বলেন, তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিশেষ করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে এবং জাতি প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মো: বশির উল্লাহ বশির মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং মাদকমুক্ত করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে ৩৩ নং ওয়ার্ডকে একটি ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় জানান তিনি। নিজেকে ৩৩ নং ওয়ার্ডের একজন নিবেদিত সেবক হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছাত্রনেতা বশির উল্লাহ বশির আরও উল্লেখ করেন যে, সাধারণ শিক্ষার্থীদের নির্ভয়ে ও স্বাধীনভাবে স্কুল-কলেজে যাতায়াত এবং পড়াশোনা নিশ্চিত করা একটি নিরাপদ সমাজের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে ছাত্রীরা যাতে রাস্তাঘাটে ইভটিজিং, ছিনতাই, সন্ত্রাস কিংবা কিশোর গ্যাংয়ের কবলে না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে বখাটেদের দৌরাত্ম্য বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে যাতে শিক্ষার্থীরা কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে।

পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নকল্পে শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এই ছাত্রনেতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com