আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নবগঠিত কমিটির উদ্যোগে কেরানীগঞ্জ মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসক ফাউন্ডেশনের নতুন কমিটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ সম্মিলিতভাবে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এসময় নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আইনগত সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করা এবং সামাজিক অপরাধ দমনে আসক ফাউন্ডেশন সবসময় সোচ্চার। তারা কেরানীগঞ্জে আইনি শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক উন্নয়নে পুলিশের সাথে একাত্ম হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন ওসি মহোদয় আসক ফাউন্ডেশনের এই সৌজন্য বোধের প্রশংসা করেন এবং জনস্বার্থে মানবিক ও আইনি কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা পারস্পরিক দোয়া ও শুভকামনা বিনিময় করেন। এছাড়া যারা বিশেষ কারণে আজ উপস্থিত থাকতে পারেননি, তাদের পক্ষ থেকেও নবনিযুক্ত ওসি মহোদয়ের সফল কর্মজীবন কামনায় আন্তরিক অভিনন্দন জানানো হয়।
Leave a Reply