রাজধানীর একটি বিশেষ আদালতে চাঞ্চল্যকর এক হত্যা মামলার রায় ঘোষণার পর এজলাসেই কান্নায় ভেঙে পড়েন সাজাপ্রাপ্ত এক পুলিশ সদস্য। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর নিজেকে নির্দোষ দাবি করে তিনি চিৎকার করে বলতে থাকেন, “আমি নির্দোষ, শুধুমাত্র সরকারের হুকুম পালন করেছি।”
আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৬ তারিখে আদালত এই রায় ঘোষণা করেন। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় ওই পুলিশ সদস্য দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়ন করেছেন, যার জন্য আজ তাকে এই চরম পরিণতির মুখোমুখি হতে হচ্ছে।
আদালত প্রাঙ্গণে এই রায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও ভিড় লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত ওই সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাকে জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায়।
পুলিশ হেফাজতে থাকাকালীন তিনি বারবার দাবি করেন যে, বিগত সরকারের নির্দেশে অপারেশনাল দায়িত্ব পালন করাই ছিল তার মূল কাজ এবং ব্যক্তিগতভাবে তিনি কোনো অপরাধের সাথে যুক্ত নন। তবে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ এই সাজার আদেশ দেন।
— দৈনিক ভোরের হাওয়া।
Leave a Reply