নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা

দীর্ঘ ৪০ দিন বন্ধ রাখার পর অবশেষে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আরোপিত এই নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার ভোরে কয়েকশ ফিলিস্তিনি পবিত্র এই স্থানে ফজরের নামাজ আদায় করেন।
ফজরের আজানের সময় যখন আল আকসার গেটগুলো খুলে দেওয়া হয়, তখন কয়েকশ মুসল্লি ভেতরে প্রবেশ করেন।

দীর্ঘদিন পর মসজিদে প্রবেশ করতে পেরে অনেককে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। অনেকে কৃতজ্ঞতাস্বরূপ সিজদায় লুটিয়ে পড়েন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম এই জামাতে মুসল্লিদের দীর্ঘ লাইন দেখা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে আল-আকসা মসজিদ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই সময় থেকে শুধুমাত্র ওয়াকফ কর্মকর্তা ও মসজিদের স্টাফদের প্রবেশের অনুমতি ছিল। সাধারণ ফিলিস্তিনিরা শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য হয়েছিলেন।
উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যেই গত ৬ এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যাভির মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন, যা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়।
এবারের পরিস্থিতি এতটাই কড়াকড়ি ছিল যে, ১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর এই প্রথম আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেওয়া হয়নি। এমনকি একই সময়ে খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও বন্ধ করে রেখেছিল ইসরায়েলি প্রশাসন।

ইসরায়েল সরকার আগে জরুরি অবস্থার মেয়াদ মধ্য এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল। তবে আল-আকসা মসজিদ পুরো সময় বন্ধ থাকবে কি না, সে বিষয়ে তখন স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে কোনো ঘোষণা ছাড়াই আল আকসার গেটগুলো খুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com