নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে: হামিদুর রহমান

ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে: হামিদুর রহমান

গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। সংবিধান বদলানোকে কেন্দ্র করে সংসদ ছেড়ে এই প্রথম রাজপথে নেমেছে বিরোধী দলগুলো।

শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এতে বলেছেন, সংবিধান সংশোধনী নয়, সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিল। রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালিত করবে বলে গণভোট চায় না বিএনপি।

বিএনপি যে রাজনীতি করছে, তা সুবিধাবাদের রাজনীতি এমন অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে নেমে বিএনপিকে মোকাবেলা করবে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল করে ১১ দলীয় জোটের নেতারা। মিছিলে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরেনাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com